পাবনায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার - Pabnar Somoy

মীর্জা অপু,পাবনা 

পাবনার ঈশ্বরদীতে  র‍্যাবের অভিযানে একটি বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।এ সময় ১ টি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৬ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তাকৃতরা হলেন- ইসলাম মন্ডল এর ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), খবির ইসলাম এর ছেলে বাঁধন ইসলাম (২৩), আকবর মন্ডল এর ছেলে শাকিল হোসেন (৩০), মৃত আমিরুল ইসলাম চঞ্চল ইসলাম নীরব (২৬)। তারা সবাই ঈশ্বরদী উপজেলার চর রূপপুর ও নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

0/Post a Comment/Comments