মীর শাহাদাৎ হোসাইন:
পাবনার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের রতনগঞ্জ গ্রামের যুবকদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিয়মিত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে স্থানীয় একটি সামাজিক সংগঠন "অরুণোদয় ফাউন্ডেশন"। অরুণোদয় ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য, দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তা, শিক্ষা ও মেধা বিকাশের সহায়তা,৷ স্বাস্থ্য সেবা ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা, সামাজিক নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কাজ করা।
এরই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাাঝে ঈদ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পিং পরিচালনা করেছে অরুণোদয় ফাউন্ডেশন। এছাড়াও অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনীয় ওষুধ, বৃক্ষ রোপন, মূমুর্ষ রোগীকে রক্তদান, অসহায়দের সহযোগিতা করা সহ সার্বিক সেবামূলক মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে অরুণোদয় ফাউন্ডেশনটির মাধ্যমে।
ফাউন্ডেশনটির আহ্বায়ক মোঃ শান্ত হাসান হৃদয়, বলেন, বর্তমানে এটি সকলের অংশগ্রহণে সার্বজনীন বিস্তৃত। আমরা আর্তমানবতার সেবায় এগিয়ে যেতে চাই।পরিবর্তন করতে চাই আমাদের এই সমাজকে । ভবিষ্যতে সকল প্রকার সামাজিক সেবামূলক কার্যক্রম আরও বৃহৎকারে করতে সকলের সহযোগিতা চেয়েছেন উক্ত ফাউন্ডেশনের যুগ্ন আহ্বায়ক মোঃ জাকির হোসেন মিন্টু ও সদস্য সচিব জনাব, জান্নাত দেওয়ান সানি।

Post a Comment