পাবনার আমিনপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা)

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার শ্যামপুর টাটি গ্রামে পানিতে ডুবে ২ বছরের শিশু নিহত হয়েছে।

আজ শনিবার (০৮ আগষ্ট) দুপুরে নানার বাড়িতে খেলা করছিল।এ সময় বাড়ির পাশে পুকুরের পানিতে কখন পড়ে ডুবে গেছে কেউ বলতে পারে না ।অনেক খুঁজা খুঁজির পর শিশুরটিকে পানিতে ভেসে থাকতে দেখে পরিবার। নিহত শিশু আদিবা (০২) সে বরুড়িয়া বাদাই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

শিশুটির নানা শাহীন বিশ্বাস জানান,আমার মেয়েকে গর্ভবতী অবস্থায় নিয়ে আসি ১৫ দিন হলো তার একটি ছেলে সন্তান হয়েছে।হাসপাতাল থেকে আসার পর আমার বাড়িতেই ছিলেন।আজ হটাৎ কিভাবে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না।১৫ মিনিটের মধ্যে আমার নাতিন দুনিয়া ছেড়ে চলে গেল।

সরেজমিনে দেখা যায়,শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।শত শত উৎসুক মানুষের ভিড় লক্ষ করা যায় ।

0/Post a Comment/Comments