মীর্জা অপু (পাবনা)
পাবনার বেড়া উপজেলার চর মিরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে সদ্য ফল পাওয়া এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত সোনালী আক্তার (১৬) বেড়া উপজেলার সিঁনথী পাঠশালা থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ৩.৫৬ পয়েন্ট পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন।
![]() |
| সাপের কামড়ে মৃত্যু |
মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ১০ টার দিকে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।নিহত সোনালি আক্তার তার নানা বাড়ি ঢালারচর ইউনিয়নের চর মিরপুর গ্রামে থেকে পড়াশোনা করতেন।সোনালী ৫ বছর বয়সে বোন হারায় ৬ বছর বয়সে বাবা হারায় আর তিনি এসএসসি পাস করে এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেলেন।সোনালীর মা ২ সন্তান এবং স্বামী হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছে শুধু একটি কথাই বলছে আমি এখন কি নিয়ে বাচবো। এমন হৃদয় বিদারক ঘটনায় সোনালীর বিদ্যালয়ে এবং স্থানীয়দের মাঝে শো:কের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে,সোনালি তার মায়ের সঙ্গে করে পাশের একটি বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় তাঁকে বিষধর সাপ কামড় দেয়।তাকে বাঁচাতে প্রথমে উঝা পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করেন বলে জানান তার স্বজনরা।
বিদ্যালয়ের সহপাঠীরা জানায়,সোনালী পড়াশোনার পাশাপাশি স্কাউন্টস,খেলাধুলায় পারদর্শী ছিলো।সব সময় সবার সাথে বন্ধুত্বস্বরূপ আচরণ করতো।সোনালীর এমন অকাল মৃত্যুতে আমরা মর্মাহত হয়েছি।আমরা আগামীকাল বিদ্যালয়ে ওকে নিয়ে সকল শিক্ষার্থী অনুষ্ঠানের আয়োজনও করেছি কিনতু কে জানে সোনালী আজ আমাদের মাঝ থেকে চলে যাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সজিব বলেন,সোনালী বিদ্যালয়ে শুধু পড়াশোনায় মেধাবী শিক্ষার্থী ছিল না খেলাধুলাসহ ওর মধ্যে অনেক ধরনের মেধা ছিল।সোনালীর অকাল মৃত্যুতে আজ বিদ্যালয়ের সকলেই শোকাহত।আগামীকাল বৃহ:প্রতিবার আমাদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উল্লাসের আয়োজন করা হয়েছিলো তার অকাল মৃত্যুর কারণে অনুষ্ঠান বাতিল করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।



Post a Comment