পাবনার বেড়ার পুকুরপাড় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্বে দূর্নীতির পাহাড় সমান অভিযোগ - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা)

পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের পুকুরপাড়  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেনিয়ারা খাতুনের রিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের পাহাড় সমান অভিযোগ তুলেছে এলাকাবাসী।তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বদলীসহ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবি জানায়।

এলাকাবাসীর অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক অনিয়ম ও আর্থিক দূর্নীতি করে চলেছেন। তিনি নিয়মিত বিদ্যালয় আসেন না। সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) কে ম্যানেজ করে তিনি বিদ্যালয়ের পুরাতন ওয়াশ ব্লকের ৪টি লোহার দরজা এবং পুরাতন স্কুল ঘর বিক্রি করে সম্পূর্ণ টাকা আত্বসাৎ করেছেন।

এই বিষয়ে  উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। বিদ্যালয়ের শিশুদের মিড-ডে মিলের খাবার ঠিকাদার কর্তক বিদ্যালয়ে পৌছানোর কথা থাকলেও প্রধান শিক্ষক বিদ্যালয় হতে প্রায় দুই কিলোমিটার দূরে থেকে শিক্ষার্থীদের মাথায় খাবার (টিফিন) তুলে স্কুলে নিয়ে আসেন।

প্রত্যন্ত চরাঞ্চলের এই বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কম থাকলেও চতুর প্রধান শিক্ষক হাজিরা খাতায় অতিরিক্ত উপস্থিত দেখিয়ে বাকী খাবার সহকারী শিক্ষা অফিসারের যোগসাজসে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। মিড-ডে মিলে সিদ্ধ ডিম দেওয়ার নিয়ম থাকলেও কাচা ডিম এনে শিশুদের দিয়ে সিদ্ধ করান ঐ শিক্ষিকা।

বিগত পরপর তিন বছরে সরকারি বরাদ্দকৃত স্লিপ, রুটিন মেইনটেনেন্স, ওয়াসব্লক মেরামত, বড় ধরনের সংস্কার ও মেরামত কাজে বরাদ্দকৃত অর্থের কাজ না করে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা তুলে কর্মকর্তাদের সাথে ভাগভাগি করে নিয়েছেন। প্রাক-প্রাথমিক শ্রেণির কোন শিক্ষা উপকরন শ্রেণিতে দেখা যায় না। অধিকাংশ ক্লাস রুমে ফ্যান নাই।

ওয়াস ব্লক ও টয়লেটে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সাবান, হ্যান্ডওয়াশ দেন না। প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে না আসায় অন্যান্য সহকারী শিক্ষকগন তাদের ইচ্ছাধীন বিদ্যালয়ে আসেন। ঠিকমত ক্লাস হয় না নিয়েই বিদ্যালয় ত্যাগ করেন ফলে দিন দিন শিক্ষার মানের চরম অবনতি ঘটছে।

তারা বলেন, বিদ্যালয়টির মান উন্নয়নে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের এক সাথেই বদলী করা দরকার। তারা উপরের বড় অফিসারদের বিদ্যালয়ে এসে তদন্ত করে দূর্নীতিবাজ শিক্ষকের শাস্তি দিবেন বলে আশা করে।

0/Post a Comment/Comments