মীর্জা অপু
পাবনা জেলার বেড়ায় ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছেন বেড়া মডেল থানা পুলিশ।গোপন তথ্যভিত্তিতে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ , এ.কে. এম হাবিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই আলী আজম সহ সঙ্গীও ফোর্স নিয়ে সোমবার বিকাল ৫ টার দিকে কাগমাইর পাড়া মানিক - মেহেদী হাসান ফুড কর্ণার এর ২০ গজ পশ্চিম থেকে একটি ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাক থেকে ১৫ বোতল বিদেশী মদ ও ১৫০ বোতল ফেন্সিডিল সহ ট্রাক ড্রাইভার হাবিবুর রহমানের ছেলে সামাউল (৩১) ও কুসুম মন্ডল এর ছেলে হেলপার রফিকুল (৩০) কে আটক করা হয়েছে। দুইজনই মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ, এ.কে. এম হাবিবুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে । আমরা জানতে পারি কুমিলা থেকে ঢাকার গাবতলীর উদেশ্য পাথর বোঝাই রওন দিচ্ছে তাতে মাদক আছে। সেই ধারাবিকতায় পাবনা - ঢাকা মহায়ড়ক সংলগ্ন বেড়া কাগমাইর পাড়া এলাকায় পাকা রাস্তার উপর হতে ঢাকা মেট্রো - ১৫-৪৮১৯ পাথরভর্তি ট্রাক থেকে ১৫০ বোতল ফেনসিডিল এবং ১৫ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামীদের আদালতে প্রেরণ করা হবে ।

.jpg)
Post a Comment