সালিশ বৈঠক থেকে আটক হলেন ঢালারচরের সেই শিক্ষক - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা)

সালিশ বৈঠক থেকে ঢালারচর উচ্চ বিদ্যালয়ের সেই অভিযুক্ত শিক্ষককে আটক করলেন পুলিশ।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আমিনপুর থানা এলাকার বাঁধেরহাট বাজারে ঢালারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার বিষয় নিয়ে সমঝোতার বৈঠক বসেন তারা সেখানে উপস্থিত ছিলেন অভিযুক্ত সেই শিক্ষকও।সালিস বৈঠকের খবর পেয়ে ঘটনাস্থল যান আমিনপুর থানার ওসিসহ পুলিশের টিম।সেই বৈঠক থেকেই আটক করে নিয়ে আসেন আমিনপুর থানা পুলিশ।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান,স্থানীয় এবং সাংবাদিকের নিউজ দেখে ঘটনার সত্যতা উদঘাটনে আমরা কাজ করি।গত রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ১০ ধারায় মামলা করেছেন।ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।আসামি থানা হাজতে রাখা হয়েছে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য,পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান শিক্ষক আব্দুল আলিম মোল্লার বিরুদ্ধে ৮ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে।

শিক্ষার্থীকে যৌন হয়রানির বিষয়টি বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।তারা অভিযুক্ত শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে আটকের দাবি জানান।

অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিম মোল্লা সে সাগরকান্দি ইউনিয়নের বরুলিয়া গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে।

0/Post a Comment/Comments