মীর্জা অপু
পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা এলাকায় ব্যাটারির বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধন রক্ষায় সেখানে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সে সময় শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (২২ জুলাই) বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেডের কারখানায় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন অভিযান পরিচালনা করা হয়।
সে সময় সেখানে বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনের প্রমান পাওযায় যায়। এ সময় কারখানা মালিক মোঃ জায়দার দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেয়ায় তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বাংরাদেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানা পরিশোধ করলে তাকে করাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়।
আগামী ১৫ দিনের মধ্যে বিধি মোতাবেক কারকানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। সেই সাথে পাবন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকে তাদের কার্যক্রম তদারকি করার জন্য নিদের্শ প্রদান করেন।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবেশ রক্ষা ও জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



Post a Comment