পাবনা-২ আসনে বিএনপির সাবেক এমপি কেন্দ্রিয় নেতা সেলিম রেজা হাবিব কে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় বিপুল গণসংবর্ধনা প্রদান

মীর্জা অপু,পাবনা :

আগামী সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সাবেক এমপি কেন্দ্রিয় বিএনপি সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব কে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ায় বিপুল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার ( ১৬ জুলাই)  দুপুরে বেড়া উপজেলার কাজিরহাট ঘাটে বিএনপি ও তার অঙ্গ  সহযোগী সংগঠনের আয়োজনে এই গণ সংবর্ধনা দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন পাবনা-২ আসনে সাবেক সংসদ সদস্য ও পাবনা-২ আসনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব। 

সমাবেশে একেএম সেলিম রেজা হাবিব আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ  ভাবে কাজ করার আহ্বান জানান। 

বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  সামছুর রহমান সমেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন  সুজানগর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক  রইজ উদ্দিন আহমেদসহ সুজানগর ও বেড়া   উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনিক নেতৃবৃন্দ।

0/Post a Comment/Comments