প্রেমের টানে নাজিরগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এসএসসি পরীক্ষার্থী নিয়ে উধাও - Pabnar Somoy

নিজস্ব প্রতিবেদক :

পাবনার সুজানগরে পরীক্ষার্থীকে নিয়ে পালালো ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খলিফা সাব্বির আহমেদ রাজু।

পাবনার সুজানগর উপজেলার নাজিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিফা সাব্বির আহমেদ রাজু সামিয়া ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালালেন।সামিয়া শে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।

বৃহ:প্রতিবার (১৫ মে) পরীক্ষা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সামিয়া।বেলা ১২ টার দিকে সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিফা সাব্বির আহমেদ রাজুর সঙ্গে পালিয়ে যায় এমনটাই জানান সামিয়ার সহপাঠীরা।

খলিফা সাব্বির সে নাজিরগঞ্জ এলাকার মৃত নাসির উদ্দিন খলিফার ছেলে ও সামিয়া একই এলাকার সাঈদ বিশ্বাসের মেয়ে।

এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান জানান,এই ঘটনার বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

0/Post a Comment/Comments