আমিনপুর থানায় নতুন ওসির যোগদান - Pabnar Somoy



মীর্জা অপু,পাবনা :

পাবনার আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ গোলাম মোস্তফা যোগদান করেছেন।

বিদায়ী ওসি সৈয়দ মোঃ আলমগীর হোসেন বদলির প্রায় ২৬ দিন পর ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ওসি মোঃ গোলাম মোস্তফা।

নবাগত ওসি মোঃ গোলাম মোস্তফা সর্বশেষ অপরাধ শাখা,পুলিশ অফিস, পাবনায় কর্মরত ছিলেন।

নবাগত ওসি গোলাম বলেন, আমিনপুর থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি আমিনপুরকে মাদকমুক্ত,জুয়া মুক্তসহ সকল প্রকার বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে আমিনপুর থানার পুলিশ টিম এবং আমি ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সদা অটল থাকবো।

0/Post a Comment/Comments