![]() |
| ছবি: পাবনার সময় |
মীর্জা অপু,পাবনা
পাবনার আতাইকুলা থানা এলাকার তেবাড়িয়া গ্রামের জনাব খাঁর বটতলায় কাঁচা রাস্তার পার্শবর্তী ঝোপের একটি লাশ তথ্য পেয়ে পিবিআই পাবনার পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ন,বিপিএম,পিএসসি এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস ক্রাইম টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে হত্যার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে।
![]() |
| ছবি : সংগ্রহীত |
পূর্ব পরিকল্পনা অনুযায়ী অত্র মামলার ঘটনার দিন ইং ০৮ এপ্রিল বিকেলে আসামী টিপু, রুবেল ও সিহাবগণ একত্রে হত্যার কৌশল ও স্থান নির্ধারণ করে। একই দিন রাত্রি অনুমান ০৮.৩০ মিনিটের সময় ভিকটিম জাইদুলকে আসামীগণ কৌশলে সিলন্দা এলাকা হতে মটরসাইকেল যোগে অত্র ঘটনাস্থল আতাইকুলা থানার জনাব খাঁর বটতলা নামক স্থানে নিয়ে গিয়ে আসামী টিপু, রুবেল এবং আকরাম ধারালো অত্র দ্বারা কুপিয়ে জখম করে ভিকটিম জাইদুলকে হত্যা করে রাস্তার ধারে ফেলে রাখে। এরপর টিপু এবং রুবেল রাস্তার উপরে থাকা রক্তগুলো পরিষ্কার করে ঘটনাস্থল ত্যাগ করে।মামলায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


Post a Comment