মীর্জা অপু,পাবনা :
পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ইসলাহুল উম্মাহ একাডেমির উদ্যােগে কাশিনাথপুরে শিল্প-সংস্কৃতি ও পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়। গত ২২ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহা. মুস্তাফিজুর রহমান খান।
শিল্পের রঙে, পিঠার ঘ্রাণে... এসো, আনন্দ ভাগাভাগি করি একসাথে!"- এই শ্লোগানে প্রতিষ্ঠানটির শিশুশিক্ষার্থীদের আঁকা প্রায় ১০০ চিত্র প্রদর্শনী হয়, প্রদর্শন করা হয় শিক্ষার্থীদের হাতে তৈরি কিছু শিল্পকর্মও। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষকদের আয়োজনে থাকে বই প্রদর্শন। শিশুতোষ কিছু বই দিয়ে সাজানো হয় বড় একটি স্টল। পুরো আয়োজনকে একটু ভিন্ন মাত্রা দেন অভিভাবকেরা। প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রায় ১৫ জন অভিভাবক তাদের হাতে তৈরির পিঠার পশরা সাজিয়ে শীতের আগমনকে যেন নিশ্চিত করে তোলেন।
সকাল ৯টায় উৎসব শুরু হয়ে বিকেল পর্যন্ত চলতে থাকে। সারাদিনে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের একপাশে দিনব্যাপী চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইসলাহুল উম্মাহ'র চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান খান।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাকসু'র এজিএস ফেরদৌস আল হাসান, গ্রামীন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার ইফরান কাদের চৌধুরী, ড. লিয়াকত হোসেন, ফুয়াদ সিদ্দিকী, সাকির হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




Post a Comment