পাবনার দুলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ: লীগ নেতা সিরাজুল ইসলাম শাহজাহান গ্রেফতার - Pabnar Somoy

মীর্জা অপু, স্টাফ রিপোর্টার :

কার্যক্রম নিষিদ্ধ পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দুলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানকে গ্রেফতার করেছে  পুলিশ।পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের  অন্ধারকোটা গ্রামস্থ তার নিজ বাড়ীর  সামনে থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ  সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পাবনা পুলিশ সুপার  মোঃ  মোরতোজা আলী খাঁনের  সার্বিক  দিক নির্দেশনায় এবং  সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল)  সাদিক আহমদ এর তত্ত্বাবধানে ও সুজানগর থানা অফিসার ইনচার্জ  মজিবর রহমানের  নেতৃত্বে এস আই  আবুল বাশার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে  নাশকতার পরিকল্পনা,এবং  বাংলাদেশের  অন্তবর্তীকালীন  সরকারকে  ষড়যন্ত্রের  মাধ্যমে  উৎখাতের  লক্ষ্যে  ক্ষতিকর ও অন্তর্ঘাতমূলক কার্য করার অভিযোগে সোমবার  পৌনে ৩টা দিকে  সিরাজুল ইসলাম শাহজাহানের নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য এর আগে  সিরাজুল ইসলাম শাহজাহান  পাবনা সদর থানায় বৈষম্য বিরোধী  আন্দোলনে  দুই  শিক্ষার্থী নিহতের ঘটনায়  দায়েরকৃত মামলায়  গ্রেফতার হয়ে  কয়েকদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান।

0/Post a Comment/Comments