বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে স্কুল ও কলেজ উদ্বোধন - Pabnar Somoy

নিজস্ব প্রতিবেদক :

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে আধুনিক ও মান সম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে নগরবাড়ী আদর্শ স্কুল ও কলেজের শুভ উদ্বোধন হয়েছে।

রোববার(০৪জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার নগরবাড়ী মোহাম্মদ টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ সোহেল শেখ চেয়ারম্যান আদর্শ স্কুল ও কলেজ পরিচালনায় ছিলেন তানভীর আহমেদ সুজন ব্যবস্থাপনা পরিচালক আদর্শ স্কুল ও কলেজ এবং আমন্ত্রণে উপস্থিত ছিলেন মোছা:মুর্শিদা আক্তার প্রতিষ্ঠাতা পরিচালক নগরবাড়ী আদর্শ স্কুল ও কলেজ।এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।



0/Post a Comment/Comments