পাবনা-টেবুনিয়া সড়কে ট্যাংকলরি ও পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ

নিজস্ব প্রতিবেদক:

পাবনা-টেবু‌নিয়া মহাসড়কের ম‌নোহরপুর বড়‌ব্রিজের প‌াশে ট‌্যাংকল‌রি ও পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ২জন আহত। আজ বুধবার সকাল ১০:০০ টার দিকে পাবনা অভিমুখী পিক-আপ ও রাজশাহী অভিমুখী ট্যাংকরি ট্রাকটি মনোহরপুর বড়ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে  মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনা স্থল থেকে ট্রাকের হেলপার পালিয়ে গেছে বলে জানা যায়। এ দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে এবং অতপর তাদেরকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে একজনের অবস্থা আশংকা জনক বলে জানা যায়। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এখন পর্যন্ত গুরুতর আহত ২ জনের পরিচয় পাওয়া যায় নি।

0/Post a Comment/Comments