আনন্দ মিছিল,কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বেড়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Pabnar Somoy

নিজস্ব প্রতিবেদক :

পাবনার ঐতিহ্যবাহী বেড়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯জুন) বেড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করে  বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদ্য বাজিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রেসক্লাব মিলনায়তনে এসে কেক কাটা ও আলোচনা সভা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বেড়া প্রেসকাবের আহবায়ক সামসুল ইসলাম চৌধুরী (সজিব) এর সভাপতিত্বে আবুজর গিফারির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মহসীন মল্লিক, সাবেক সহসভাপতি সিনিয়র সাংবাদিক এম রুহুল আমিন, সাবেক উপদেষ্টা বসন্ত দাস, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফিজ, গ্যালাক্সী স্কুল এন্ড কলেজের পরিচালক রিফাত শাহরিয়ার,বিশিষ্ট রাজনীতিবিদ এবং কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক মোঃ মারুফ খান, সাবেক সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সান, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর্জা অপু,সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশিদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আব্দুর সবুর,সুজন দত্ত, আরিফ খাঁন, মিলন হোসেন মিন্টু, সরকার আরিফুর রহমান, নাছির হোসাইন, রিফাতুল আলম রিফাত,, শরিফুল ইসলাম আগুন, হাসান মিয়া, ময়দুল মল্লিক, সালমান, অভি উদ্দিন খাঁন (প্রিন্স), মনসুর মল্লিক, রাউজ আলী সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

১৯৮০ সালের ২৯ জুন বেড়া প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে। যাত্রার শুরু থেকে বেড়া প্রেসক্লাব শতভাগ পেশাদারত্ব এবং মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করে আসছেন।

0/Post a Comment/Comments