পাবনার নগরবাড়ী নিখিল মিষ্টান্ন ভান্ডারে অভিযান - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা):

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী টিক্কাবাজারে অবস্থিত নামিদামি মিষ্টির দোকান ক্ষ্যাত পরিচিত নিখিল মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৩ মে) পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নগরবাড়ী, টিক্কাবাজারে আদি নিখিল মিষ্টান্ন ভান্ডারে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেড়ার এসি (ল্যান্ড) নুরেন মায়িশা খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নুরেন মায়িশা খান জানান, নিখিল মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি প্রক্রিয়াজাতকরণ মনিটরিং এর জন্যে রান্নাঘরে গেলে মিষ্টি তৈরিতে ব্যবহৃত চিনির শিরা, ভোজ্য তেল ও ছানায় ঢেকে না রাখার ফলে এসব দ্রব্যে মাছির উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও মূল্য তালিকা না থাকা, হোটেলের জন্যে ডিলিং লাইসেন্স না থাকা, কারখানার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ (চার মাসের অধিক) হয়ে যাওয়াসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসময় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান কর হয়। প্রতিষ্ঠানের মালিক উক্ত পরিবেশের জন্যে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাবার সরবরাহের আশ্বাস দিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



0/Post a Comment/Comments