স্কুল শিক্ষক অপহরণের মামলায় তাবিজ ফারুকসহ আটক ১ - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা)

পাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে আটক হন ফারুক সরদার ওরফে তাবিজ ফারুক।সোমবার(০১ ডিসেম্বর) রাতে সাগরকান্দির গোবিন্দপুর নিজ বাড়ি থেকে তাবিজ ফারুকে গ্রেপ্তার করেন পুলিশ।

মামালার এজাহার সূত্রে জানা যায়,৩০ নভেম্বর সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন শিক্ষক শফিউল আলম।সকাল ১০ টার দিকে স্কুল চলাকালীন সময় অভিযুক্ত ফারুক সরদার ওরফে তাবিজ ফারুক(৩৬) এবং রিপন শেখ (৩০) প্রত্যক্ষ নেতৃত্বে ও অন্যান্য আসামিদের সহযোগিতায় জোর পূর্বক অপহরণ করে অভিযুক্ত আসামি তাবিজ ফারুকের নিজ বাড়িতে নিয়ে যায়।এ সময় তারা শিক্ষক শফিউল আলমের মোবাইল ফোন দিয়ে তার বাড়িতে কল দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন মুক্তিপণের ৫ লক্ষ টাকা না দিলে জানে মেরে ফেলবে।বিষয়টি শিক্ষকের পরিবার আমিনপুর থানায় জানালে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করতে সক্ষম হয় এবং তাবিজ ফারুকের বাড়ি থেকে অপহরণকৃত শিক্ষক শফিউল আলমকে উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত আসামি ফারুক সরদার (৩৬)ওরফে তাবিজ ফারুক সে আমিনপুর থানা এলাকার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আকবর আলী সরদারের ছেলে। অপর আটক আসামি সোহেল সিকদার (৩৩) সে সুজানগর থানা এলাকার নাজিরগঞ্জ ইউনিয়নের বোরখাপুর গ্রামের আক্তার শিকদারের ছেলে।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান,সাত্তার শেখ নামের একজন ব্যক্তি থানায় অভিযোগ নিয়ে আসেন তার ছেলে শফিউল আলম সাগরকান্দি  রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত আসামি ফারুক সরদার ওরফে তাবিজ ফারুকের নেতৃত্বে বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষক শফিউল আলমকে জোরপূর্বক অপহরণ করে তাবিজ ফারুকের বাড়িতে নিয়ে যায় এবং ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপনের টাকা না দিলে তাঁকে হত্যা করার হুমকিও দেন তারা।অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ওই রাতেই অভিযান পরিচালনা করে অভিযুক্ত ফারুক সরদার ওরফে তাবিজ ফারুকের নিজ বাড়ি থেকে শিক্ষক শফিউল আলমকে উদ্ধার করা হয়।এ সময় অভিযুক্ত ফারুক সরদার ওরফে তাবিজ ফারুক এবং সোহেল সিকদারকে আটক করা হয়।পরবর্তীতে আসামিদের গোয়েন্দা পুলিশ(ডিবির) হেফাজতে দেয়া হয়েছে বলে জানান ওসি।

0/Post a Comment/Comments