মীর্জা অপু (পাবনা)
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট বাজারে এনএসআই পাবনার তথ্যের ভিত্তিতে উচ্চ মূল্যে ডিজেল বিক্রয়কারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রোনাল্ড চাকমা।
আজ রোববার (২৬ এপ্রিল ) সন্ধা ৭ টার দিকে কাজিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চেয়ে বর্ধিত মূল্যে কৃষকদের কাছে ডিজেল বিক্রির অপরাধে মিঠু এন্টারপ্রাইজের মালিক আঃ কুদ্দুসকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১২শ লিটার ডিজেল জব্দ করা হয়।অপরদিকে একই বাজারে আঃ সালাম নামের এক ব্যবসায়ীর কাছে ৪ হাজার ৮শত লিটার ডিজেল জব্দ করা হয় তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোনাল্ড চাকমা সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে জব্দকৃত তেল বিক্রির নির্দেশ প্রদান করেন।
এ সময় অভিযানে আমিনপুর থানার অফিসার ইনচার্জসহ এনএসআইয়ের ২জন ফিল্ড অফিসার ও ৬জন সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


Post a Comment