পাবনার আমিনপুরে চিরুনি অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি - Pabnar Somy

পাবনা প্রতিনিধি: 

পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের খাস আমিনপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার(১৪ জুলাই) রাতে আমিনপুর স”মিল সংলগ্ন এলাকায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ একটি সফল অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে আজিজ মণ্ডল নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি টিম।এ সময় তার কাছ থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।

আটক ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী আজিজ মন্ডল (৩০)সে খাস আমিনপুর গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে।

পাবনা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন,মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই ধারাবাহিকতায় খাস আমিনপুর, আমিনপুর থানাধীন জাতসাকিনী ইউনিয়নের জনৈক রমজান আলী মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর।অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

0/Post a Comment/Comments