মীর্জা অপু(পাবনা):
পাবনা সদর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। আজ শনিবার (১৮ এপ্রিল) পাবনা সদর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫ অ্যাডভোকেট জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান।
সভাপতির মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে পাবনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা জোরদার এবং জনগণের সাথে পুলিশের সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ পাবনা থানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ পাবনা জেলার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ,বিভিন্ন পেশার মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Post a Comment