রাজশাহীর পুঠিয়ায় গ্রামের রাস্তা নিজ অর্থায়নে মেরামত করলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার - Pabnar Somoy

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের কানপাড়া গ্রামের দীর্ঘদিনের ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য রাস্তা নিজ অর্থায়নে মেরামত করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সাত্তার।

স্থানীয়রা জানান, এ গ্রামের প্রধান সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা ছিল। বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে মানুষ ও যানবাহনের চলাচল একপ্রকার বন্ধ হয়ে যেত। ফলে কানপাড়া গ্রামসহ আশপাশের এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে।

এই পরিস্থিতি দেখে এলাকাবাসীর কষ্ট লাঘবে আব্দুস সাত্তার নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। বর্তমানে মেরামতের পর গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন স্বস্তি ফিরে এসেছে।

গ্রামের বাসিন্দা লতিফ মৃধা বলেন, “আমরা বহুদিন ধরে এই রাস্তার সমস্যায় ভুগছিলাম। নির্বাচন এলেই অনেক প্রতিশ্রুতি দেওয়া হতো, কিন্তু কাজ হতো না। আব্দুস সাত্তার সাহেব নিজের টাকায় কাজ করে আমাদের কষ্ট দূর করেছেন।

এদিকে, রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আব্দুস সাত্তার শুধু পুঠিয়াই নয়, দুর্গাপুর উপজেলাতেও নানা উন্নয়নমূলক কাজ করে আলোচনায় রয়েছেন। এর আগে তিনি দুর্গাপুর উপজেলার কাশিমপুর-পালিবাজার ও কুহাড় গ্রামের রাস্তা মেরামতেও ব্যক্তিগত উদ্যোগে ভূমিকা রাখেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে মাঠ পর্যায়ে জনগণের পাশে দাঁড়াচ্ছেন আব্দুস সাত্তার।

আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন—“আমি রাজনীতিকে জনগণের সেবা করার মাধ্যম মনে করি। কানপাড়া গ্রামের মানুষ বহুদিন ধরে চলাচলের সমস্যায় ভুগছিলেন। তাদের কষ্ট দেখে চুপ করে থাকতে পারিনি। তাই নিজ অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি রাজশাহী-৫ আসনের পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার মানুষের পাশে থেকে কাজ করে যাব।

0/Post a Comment/Comments