![]() |
| ছবি: পাবনার সময় |
পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক পদে ইমরুল কায়েস কাব্য নির্বাচিত!
পাবনা প্রতিনিধি:
পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের ভোট সম্পন্ন ।সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম ২৩৫ ভোট পেয়েছেন। এছাড়াও এই পদে সানোয়ার হোসেন ২০৪ এবং ইমরান হোসেন ২৭ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে ইমরুল কায়েস কাব্য ৩৯২ ভোট ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান শ্রাবণ পেয়েছেন ৩৭৫ ভোট। এছাড়াও এই পদে বায়োজিদ ইসলাম রিমন ১৮৯ ভোট, ওলি আহমেদ ১০০ ভোট, রাকিব হাসান ৭০ ভোট, মোহাইমিনুর রহমান সাজিদ ৬৯ ভোট, সাইফুল ইসলাম সাইফ ৬৫ ভোট, সাইফ হাসান শিশির ৪৭ ভোট এবং মিজানুর রহমান মিঠু ১৭ ভোট।
পরে শরিফুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, সানোয়ার হোসেনকে সহ-সভাপতি, মাহফুজুর রহমান শ্রাবণকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বায়োজিদ ইসলাম রিমনকে সাংগঠনিক সম্পাদক পদে ৬ সদস্যের কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।

Post a Comment