নিজস্ব প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার জাতসখিনী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জাতসাখিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর শওকত ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং জিয়াউর রহমান জামিলের সার্বিক সহযোগিতায় দিবসটি পালিত হয়।
সোমবার(১১নভেম্বর)বিকেলে বেড়া উপজেলার আমিনপুর নতুন বাজার এলাকা থেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়।এরপর বর্ণাঢ্য র্যালি আমিনপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমিনপুর বাজার রোড মোড়ে মিলিত হয়।এখানে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।
এ সময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম রতন,বিএনপি নেতা আনিস মেম্বর,বিএনপি নেতা মনিরুজ্জামান রিটু,সাবেক যুব নেতা আলী আসকার,বেড়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান মোহন,মীর রানা এবং সাবেক ছাত্র নেতা আক্তারুজ্জামান রিমন প্রমুখ।

Post a Comment