পাবনার বরাটে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা)

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের বরাট গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জেল জরিমানা। রোববার (৭ জুন)পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দেলোয়ার (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রমমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান প্রদান করেন। আটক দেলোয়ার সে সাঁথিয়া উপজেলার বরাট গ্রামের মো: মজিবর রহমানের ছেলে।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান,প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

0/Post a Comment/Comments