মীর্জা অপু (পাবনা):
১৯০৫ সালে প্রতিষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল "Service Above Self" এই নীতিবাক্যকে লক্ষ্য করে বিশ্বব্যাপী রোটারি বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে।
রোটারি ডিস্ট্রিক্ট-৬৪,বাংলাদেশ এর ৩৮ বছরের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্লাবের বিভিন্ন প্রজেক্ট এর পাশাপাশি ৩০ মে শনিবার ক্লাবের আরসিসি কাশিনাথপুর এ ২টি পরিবারকে স্বাবলম্বী করতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের পক্ষ থেকে ২টি রিকশা ভ্যান উপহার দেয়া হয়।
আর্থিকভাবে অস্বচ্ছলতায় জীবনযাপন করলেও মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকা পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর ইউনিয়নের ছাতকবরাট নিকারি পাড়ার মোঃ আসলাম এবং সমাসনারী গ্রামের আঃ রাজ্জাকের পরিবারের পাশে দাড়ালো রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট।
উক্ত ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর প্রতিষ্ঠাতা সদস্য পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এএফএম আলমগীর এফসিএ, প্রকৌশলী মোঃ আজাহারুল ইসলাম,সাবেক মেম্বার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু, রোটারিয়ান মোঃ আব্দুল আজিজ,রোটারিয়ান মোঃ শফিকুল আলম খান টিটুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরসিসি কাশিনাথপুর এর রিপ্রেজেনটেটিভ মোঃ ইসমাইল হোসেন কিরন, এবং সদস্য মোঃ নূরুল ইসলাম, মোঃ আব্দুস সোবহান, মোঃ মফিদুল ইসলাম শাহিন,মোঃ ফুয়াদ সিদ্দিকী, মোঃআব্দুর রাজ্জাক মিয়া, মোঃ মাসুদুর রহমান মাসুদ,মোঃ ফজলুর রহমান, মোঃ সিহাব খান, মোঃ আব্দুর রউফ,শেখ শাহিন, মোঃ আলমাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আইপিপি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ।
উল্লেখ্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট তাদের কার্যক্রম গ্রামীণ জনপদের আর্থিক অসচ্ছলদের মাঝে সেবা দেয়ার জন্য পাবনা জেলার কাশিনাথপুরে ১০টি গ্রাম নিয়ে আরসিসি কাশিনাথপুর গঠন করে। গত কয়েক বছর এই আরসিসি কাশিনাথপুর এলাকায় শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালয়,এদ্রাকপুর আলিম মাদ্রাসা,কৈটুলা উচ্চ বিদ্যালয়।৫০ জন আর্থিক অসচ্ছল
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করছে। রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।
বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কৈটুলা উচ্চ বিদ্যালয়, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান,বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন,বন্যায় ক্ষতিগ্রস্থের ঘড় সংস্কারের জন্য আর্থিক সহায়তা, বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ উল্লেখযোগ্য।

Post a Comment