পাবনার আমিনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Pabnar Somoy

মীর্জা অপু,পাবনা:

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও পরিবেশে উদযাপনের লক্ষ্যে আমিনপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ই অক্টোবর) বিকেলে আমিনপুর থানা চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতিসহ আমিনপুর থানা এলাকার ৮ ইউনিয়নের মোট ৪৬টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে উপস্থিতি সবাই উপস্থিত ছিলেন।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (সুজানগর সার্কেল) সাদিক আহম্মদ ।

পূজা উদযাপন কেন্দ্রিক বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সরকারি সহায়তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের পাবনা জেলা সভাপতি রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র,ধর্ম বিষয়ক সম্পাদক জেলা শাখার বিপুল কুমার সাহা,বেড়া উপজেলা কমিটির সভাপতি ভিকুরাম হালদার,সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার দত্য,চঞ্চল কুমার সরকার সদস্য সচিব আমিনপুর পূজা উদযাপন পরিষদ কমিটি,কৃষ্ণ কুমার সাহা যুগ্ন আহবায়ক আমিনপুর থানা কমিটি,এবং সুষমা রানী সাহা।

সভায় পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে আনসার-পুলিশ মোতায়েন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

0/Post a Comment/Comments