পাবনার নবাগত পুলিশ সুপারের পাবনা যোগদান - Pabnar Somoy

মীর্জা অপু, পাবনা:

নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর পাবনায় যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (০৭ মে ) পাবনা  জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় উপস্থিত হন।

এ সময় তাঁকে জেলা পুলিশ পাবনার পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মোঃ আনোয়ার জাহিদ  মহোদয়  বিদায়ী পুলিশ সুপার,এরপর নবাগত পুলিশ সুপার পাবনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পাবনা;মোঃ রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পাবনা; মোঃ শরিফুল ইসলাম ,, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) পাবনা; জনাব সাদিক আহমেদ , সিনিয়র সহকারী  পুলিশ সুপার (সুজানগর সার্কেল ) পাবনা;অতিরিক্ত  পুলিশ সুপার জনাব লাবিব আব্দুল্লাহ , পাবনাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

0/Post a Comment/Comments