পাবনার আমিনপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা - Pabnar Somoy

মীর্জা অপু,পাবনা :

পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খানবুধবার (২০মে) দুপুরে জেলার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার মাসুমদিয়া কাজীপাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়া উপজেলার মাসুমদিয়া কাজীপাড়া আব্দুর রউফের বাড়ি সংলগ্ন এক ফসলী জমির পাশে হালিম মোল্লার পুকুরপাড় থেকে অবৈধভাবে ভেকু মেশিনের সাহায্যে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের সূত্র ধরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেন।ভেকু মেশিনের সাহায্যে মাটি কাটার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি শে বেড়া উপজেলার খানপুরা গ্রামের আউব আলীর ছেলে দেলোয়ার।এ সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভূমি অফিসের নাইটগার্ড আমিরুল ইসলাম তাকে ধরে ফেলে।পরবর্তীতে আমিনপুর থানার এসআই আব্দুল লতিফ মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে জনসাধারনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়? বাতেন ফকিরের নির্দেশে, সে পুকুরপাড় থেকে মাটি কাটছিল।  পুকুর মালিকের সাথে বাতেন ফকিরের মাটি কাটার চুক্তি আছে।

উল্লেখ্য: বাতেন ফকির বেড়া উপজেলা যুবদল নেতা ও মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। এলাকাবাসী ও অভিযান কালে প্রত্যক্ষদর্শী দুইজন সাক্ষী জানান, গত সাতদিন ধরে উক্ত স্থান ও তার পাশের রাস্তা থেকে স্কেভেটরের সাহায্যে মাটি কাটা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(ছ) ধারা অনুযায়ী ফসলী জমির আশেপাশে থেকে মাটিকাটা নিষিদ্ধ এবং ৭ এর (ক) ধারা এর গ উপধারা  অনুযায়ী আশেপাশের ফসলী জমির ক্ষতি হয় এমন  ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকে মাটি কাটাও সম্পূর্ণ নিষিদ্ধ। কোন ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকে নিজস্ব প্রয়োজনে স্কেভেটরের সাহায্যে মাটি কাটতে হলে উপজেলা নির্বাহী অফিসারের পূর্বানুমোদন প্রয়োজন হয় যা তাদের ছিলো না ।

0/Post a Comment/Comments