মীর শাহাদাৎ হোসাইন :
পাবনার আমিনপুর থানায় অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ শহিদুল ইসলাম শহিদ।
যোগদানের পর তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ আইনি সেবা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় প্রত্যাশা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন ওসি যোগদানের ফলে এলাকায় চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে নবাগত অফিসার্স ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, জনগণের দোরগোড়ায় সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে থানাটিকে গড়ে তুলতে হবে। পেশাগত দায়িত্ব পালনে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
