ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পাবনার আমিনপুরে গৃহবধূ শিল্পীর রহস্যজনক মৃত্যু! পরিবারের দাবি আত্মহত্যা

    মীর্জা অপু, পাবনা:

    পবনার বেড়া উপজেলার ত্রিমোহনী পাল পাড়া গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।মৃত্যুর বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে বলে জানান প্রশাসন।গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তবে গৃহবধূর মৃত্যু বিষয়টি পরিবার আত্মহত্যা বলে দাবি করেছেন।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে গৃহবধূ শিল্পীর শশুর বাড়ির নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান নিহতের পরিবার।মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে প্রাথমিক তদন্তে অসঙ্গতি পাওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

    এদিকে নিহত গৃহবধূর বাবার এবং শশুর বাড়ির স্বজনরা জানান,শিল্পী দীর্ঘ কয়েকবছর মানুষিক রোগে ভুগছিলেন তাঁকে চিকিৎসা করানোর জন্য অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।সে মানুষিক ভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন তার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তারা।

    গৃহবধূ শিল্পীর মৃত্যুর বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান,আমাদের কাছে খবর আসে থানা এলাকার ত্রিমোহনী পাল পাড়ায় পাল বাড়িতে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে।খবর পাওয়া মাত্রই সেখানে তদন্ত কর্মকর্তা স্থানে যান।প্রাথমিক তদন্তে অপমৃত্যুর বা হত্যা এ বিষয়ে নিশ্চিত বলা সম্ভব হচ্ছে না।মরহদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিক্যাল রিপোর্ট হাতে পেলে এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে আশা করি।